আজকের পৃথিবীতে বিজ্ঞানের যে জয়জয়কার তার পিছনের ইতিহাস কি তোমরা জানো?
ইতিহাসের পাতায় উঁকি মারলেই টের পাবে বিজ্ঞানে মুসলিমদের অবদান কতখানি। গণিত থেকে শুরু করে মহাকাশ, কোথায় তারা অবদান রাখেননি?মুসলিম বিজ্ঞানী এবং তাদের রেখে যাওয়া কাজের ফিরিস্তি নিয়েই আমাদের এই সিরিজ।
মুসলিম বিজ্ঞানীদের গল্প: লেভেল ০১ ও ০২ জুড়ে শুধুই মজার গল্প!🎨
এই সিরিজে থাকছে বিখ্যাত ১০ জন মুসলিম বিজ্ঞানীর গল্প। যাদের অবদানে আজকের বিজ্ঞান এবং সভ্যতা এগিয়েছে এতদূর।
প্রতিটি গল্পে শিশুরা খুঁজে পাবে আমাদের শিকড়ের ইতিহাস। জানতে পারবে কীভাবে মুসলিমদের হাতে ধরে এগিয়ে গিয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি। গল্পের সাথে নজরকাড়া আঁকিবুঁকি তো থাকছেই।